দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথুজকে ‘টাইমড আউট’ করেছিলেন সাকিব আল হাসান। এ নিয়ে আলোচনা-সমালোচনা থামেনি এখনও। এই আগুনে ঘি ঢেলেছিলেন ম্যাথুসের বড় ভাই ট্রেভিন ম্যাথুজ।
ট্রেভিন লঙ্কান একটি গণমাধ্যমে বলেন, শ্রীলঙ্কায় গেলে সাকিবকে পাথর ছুড়ে মারবেন। তার এমন মন্তব্যের পর সাকিবের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি গল টাইটান্স।
গল টাইটান্স বৃহস্পতিবার (৯ নভেম্বর) ফেসবুক পেজে বিবৃতি প্রকাশ করে সাকিব ইস্যু নিয়ে। বিবৃতিতে বলা হয়, ‘দয়া করে মনে রাখবেন যে একজন ব্যক্তির নিজস্ব বিবৃতি গোটা দেশের মতামতকে প্রতিফলিত করে না। একইভাবে শ্রীলঙ্কানরা কখনোই এমন আচরণ করবে না। আমাদের দেশের ক্রিকেট ভক্তরা যেকোনো দেশের একজন খেলোয়াড়কে যেকোনো সময় ভালোবেসে গ্রহণ করবে।’
সাকিব ইস্যুতে ট্রেভিন ম্যাথুস বলেছিলেন, ‘সাকিবকে আর শ্রীলঙ্কায় স্বাগতম জানানো হবে না। যদি সে এখানে আন্তর্জাতিক সিরিজ বা লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে আসে, তাকে পাথর ছুড়ে মারা হবে অথবা সমর্থকরা তাকে বিরক্ত করবে।’
উল্লেখ্য, সাকিব এলপিএলের গত আসরে গল টাইটান্সের হয়ে খেলেছিলেন।
এমআর/