দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের প্রতি শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আশা করছেন, খেলোয়াড়রা নিজেদের নিংড়ে দেশের সম্মান বজায় রাখবে।
যুক্তরাষ্ট্র সফরে থাকা প্রধানমন্ত্রী ভয়েস অব আমেরিকার সঙ্গে সাক্ষাতকারে ক্রিকেট দলের প্রতি বার্তা দেন- আমি তাদের বলব যে বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে। তারা সেভাবে সবটুকু ঢেলে দেবে এবং আন্তরিকতার সঙ্গে খেলবে, সেটাই আমি চাই।
বাংলাদেশের খেলা থাকলে সব সময় যোগাযোগ রাখেন প্রধানমন্ত্রী। খেলোয়াড়দের সঙ্গে কথা বলেও দেন অনুপ্রেরণা। তার নজর বিশ্বকাপেও থাকবে বলে জানালেন তিনি।
শেখ হাসিনা বলেন, আমার সঙ্গে সব সময় তাদের যোগাযোগ থাকে। আসার আগেও আমি কথা বললাম। খেলোয়াড়দের সঙ্গেও আমি কথা বলি। যারা সংগঠক তাদের সঙ্গেও কথা বলি। আমি সব সময় খেয়াল রাখি। সব রকম সহযোগিতা করে থাকি।
ফলাফল কি হবে সেটা না ভেবে নিজেদের সেরাটা দেবে বাংলাদেশ দল। বিশ্বকাপে আমরা যে সুযোগ পেয়েছি, এটা সবচাইতে ভালো দিক। ভালোভাবে খেলতে পারলে, ভালো রেজাল্ট করতে পারবে। আমি আশাবাদী সব সময়।
৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।
জেডএ