দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লম্বা সময় ধরে রান খরায় ভুগছিলেন লিটন দাস। এশিয়া কাপে রান পাননি, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে রান না পাওয়ার যন্ত্রণায় ব্যাটও ভাঙতে দেখা গেছে তাকে। অবশেষে রানে ফিরেছেন এই ওপেনার।
গৌহাটির বারাসপারা স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া ২৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস। দুজনের ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ।
দুজনেই রান তুলছেন সমানতালে। ৩৯ বলে ৯ চারে ফিফটি তুলে নিয়েছেন লিটন। ১২৮.২০ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। অন্যদিকে তানজিদ হাসান তামিমও তুলে নিয়েছেন ফিফটি। ৫২ বলে ৮টি বাউন্ডারিতে ৯৪.৩৩ স্ট্রাইক রেটে ফিফটি হাঁকিয়েছেন এই তরুণ ওপেনার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৬ ওভারে বিনা উইকেটে ১১২ রান।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা ৪১.১ ওভারে সব উইকেট হারিয়ে ২৬৩ রান তুলে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন পাথুম নিশাঙ্কা।
বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নেন শেখ মেহেদী। ১টি করে উইকেট নেন তানজিম সাকিব, শরিফুল, নাসুম ও মিরাজ।
এমআর/