দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কারা থাকছে বাংলাদেশের বিশ্বকাপ দলে? আগামীকাল বুধবার ভারতের উদ্দেশে রওয়ানা করার কথা বাংলাদেশ দলের। অথচ একদিন আগেও জানা যায়নি দলে আছে কারা।
অবশেষে জানানো হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হবে আজ। একই দিন উন্মোচন করা হবে বিশ্বকাপের জার্সি। প্রতিবারের মতো এবার আর ঘটা করে সংবাদ সম্মেলনে ঘোষণা হচ্ছে না দল। উন্মোচন হবে না জার্সিও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবিও) অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের পর বিশ্বকাপের দল ও জার্সি উন্মোচন হবে বিসিবির সামাজীক যোগাযোগ মাধমের ফ্লাটফর্মগুলোতে।
এ নিয়ে বিসিবির ফেসবুক পেজে জানানো হয়েছে, "শুরু হতে যাচ্ছে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩! জমজমাট এই আসরকে সামনে রেখে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা ও জার্সি উন্মোচন হবে আজ। বিস্তারিত জানতে বিসিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখুন।"
গত আসরগুলোতে বিশ্বকাপের দল ঘোষণার আগে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে দেয়া হতো কখন কোথায় দল ঘোষণা করা হবে। এবার সেটিও জানানো হয়নি।
এমআর/