দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেললেও দ্বিতীয়টি খেলা হয়নি পেসার তানজিম হাসান সাকিবের। বৃষ্টিতে পরিত্যাক্ত হওয়া প্রথম ম্যাচে তানজিম ৫.৪ ওভার বল করে কোনো উইকেট না পেলেও ওভার প্রতি ৪.৪১ গড়ে দিয়েছিলেন ১৬ রান।
এরপর দ্বিতীয় ওয়ানডের আগে জানানো হয়, চোটের কারণে এই সিরিজ আর খেলা হচ্ছে না ডানহাতি এই পেসারের। যদিও চোট গুরুতর ছিল না। বিশ্বকাপের কথা মাথায় রেখে বাড়তি সতর্কতার জন্য রাখা হয়েছে দলের বাইরে।
তবে শঙ্কা কেটে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগের প্রধান ডাক্তার দেবাশিষ চৌধুরী দেশটিভিকে জানিয়েছেন, তানজিমের চোট সিরিয়াস ইস্যু ছিল না। আজ সোমবার রানিং করেছে।
"ওর চোট (তানজিম) খুব একটা সিরিয়াস ইস্যু না। খুব বেশি সময় লাগবে না রিকভার করতে। ডান দিকের হিপ রিজেনে মাসকুলার পেইন ছিল। আজকে আমরা প্রথমে ওকে রানিং করিয়ে চেক করছি। ভালোই, ব্যথা নেই।"
এমআর/