দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গত এশিয়া কাপ থেকে অফ-ফর্মে লিটন দাস। রান পাননি নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও। ৬ রানে ফেরেন ড্রেসিংরুমে। আউট হয়ে ড্রেসিংরুমের কাছে গিয়ে মেজাজ হারাতেও দেখা যায় লিটনকে। নিজের রাগ ঝাড়েন ব্যাটের ওপর।
মাঠ ছাড়ার সময় দুইবার আঘাত করে ভাঙেন ব্যাট। ব্যাট ড্রেসিরুমের বাইরে ফেলেই ঢুকে যান ভেতরে। কদিন পর বিশ্বকাপ। অথচ ওপেনিং নিয়ে এখনো দুশ্চিতা কাটেনি বাংলাদেশের।
নিজেকে সময় দিতে ডানহাতি ব্যাটসম্যান নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে বিশ্রাম চেয়েছেন। শনিবার দলের সঙ্গে রাতে হোটেলে ফিরলেও আজ বেরিয়ে যাওয়ার কথা রয়েছে। শুধু লিটন নন, শেষ ওয়ানডেতে বিশ্রামে থাকবেন দলে ফেরা তামিম ইকবালও। লম্বা সময় পর ইনজুরি থেকে ফিরে কাল ব্যাটিং করেছেন তামিম।
সংবাদ সম্মেলনে এসে নিজেই স্বীকার করেছেন তার এখনো অস্বস্তি আছে। ব্যাটিংয়ে আত্মবিশ্বাস পেলেও জড়তা এখনো আছে। ৪৪ রানে তার ফেরার ইনিংসটি থামে ঈশ সোধির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। বিসিবি সূত্রে জানা গেছে, এই দুই ওপেনারকে ছাড়াই আগামী ২৬ সেপ্টেম্বর সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল।
দলে ব্যাকআপ ক্রিকেটার রয়েছেন, এনামুল হক বিজয়, জাকির হাসান। তারা সুযোগ পেতে পারেন শেষ ম্যাচে। এছাড়া তানজিদ হাসান তামিম, সৌম্যরাও আরেকটি সুযোগ পাবেন, যা বলার অপেক্ষা রাখে না। তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও দল ঘোষণা করেনি। নতুন কাউকে বিসিবি যুক্ত করলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
এমআর/