দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাত্র ৩৬ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় নিউজিল্যান্ড। মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ আর অভিষিক্ত খালেদ আহমেদের বোলিং তোপে কোণঠাসা হয়ে পড়ে সফরকারীরা। তবে ব্লান্ডেল-নিকলসের জুটিতে ঘুরে দাঁড়ালেও খালেদ ভেঙেছেন জুটি।
টম ব্লান্ডেল ও হ্যানরি নিকলসের জুটি থেকে এসেছে ১১০ বলে ৯৫ রান। ৪৯ রান করা নিকলসকে বিদায় করে খালেদ স্বস্তি ফিরিয়েছেন বাংলাদেশ দলে।
দুই ওপেনার উইল ইয়াং ও ফিন অ্যালেনের জুটি ভাঙে ১৫ রানের মাথায়। চাঁদ বোয়েস ও ফিন অ্যালেনের জুটি থেকে আসে ১১ রান এবং বোয়েস-নিকলসের জুটি থেকে আসে ১১ রান।
তবে চতুর্থ উইকেট জুটিতে টম ব্লান্ডেল ও হ্যানরি নিকলসের জুটি বেশ ভালো ভাবে থিতু হয়েছিলেন। দুজনেই রান তুলছিলেনন সমান তালে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারায় কিউইরা। ওপেনার উইল ইয়াং ৮ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি, মোস্তাফিজের বলে ক্যাচ দেন লিটোন দাসের গ্লাভসে। সপ্তম ওভারে স্লিপে থাকা সৌম্য সরকারের কাছে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ১২ (১৫) রান করা ফিন অ্যালেন।
হাসান মাহমুদের পরিবর্তে অষ্টম ওভারে বোলিং করতে আসেন অভিষিক্ত খালেদ আহমেদ। প্রথম বলে বাউন্ডারি হজম করলেও পঞ্চম বলে তুলে নেন চাঁদ বোয়েসের (১৪) উইকেট। স্কয়ার লেগে থাকা তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দেন এই কিউই ব্যাটার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬.২ ওভারে ৪ উইকেটে ১৩১ রান তুলেছে নিউজিল্যান্ড। নিকলস ৪৯ ও রাচিন রবিন্দ্র অপরাজিত আছেন ।
এমআর/