দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ খেলার আয়োজন করে। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো. গোলাম কবীর, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাবউদ্দিন আজম, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিরুনাহার বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী বুধবার (২০ সেপ্টেম্বর) ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এইউ