দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেটের নির্বাচক প্যানেল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর চূড়ান্ত দল দিয়েছেন ইংল্যান্ড। যে দলে জায়গা হয়েছে হ্যারি ব্রুকের। দলে জায়গা হয়নি জেসন রয়ের।
গত মাসে ঘোষণা করা বিশ্বকাপের প্রাথমি স্কোয়াড থেকে বাদ পড়েছেন জেসন রয়। পিঠের ব্যথায় রয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের সিরিজ মিস করাটাই এর কারণ। এছাড়া বিশ্বকাপের দলে রাখা হয়নি জোফরা আর্চারকে।
ইংল্যান্ড পুরুষ দলের প্রধান নির্বাচক লুক রাইট বলেছেন, ‘আমরা এমন একটি স্কোয়াড নির্বাচন করেছি, যাদের ওপর আমরা আত্মবিশ্বাসী যে তারা ভারতে গিয়ে বিশ্বকাপ জিততে পারবে।’
লুক রাইট আরও বলেছেন, ‘আমাদের ওডিআই দল বেশ শক্তিশালী। নিউজিল্যান্ড দলের বিপক্ষে সিরিজ জয়ের পারফরম্যান্স আমরা দেখেছি।’
জেসন রয়কে বাদ দেওয়া ও হ্যারি ব্রুককে দলে নেওয়ার ব্যপারে রাইট বলেন, ‘আমরা জেসন রয়কে মিস করব। হ্যারি ব্রুককে দলে নেওয়াসহ বেশ কিছু কঠিন সিদ্ধান্ত আমাদের নিতে হয়েছে।’
বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, দাউইড মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, রিস টপলে, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।
এমআরয