দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়া কাপের গোটা আসর জুড়েই বৃষ্টির দাপট দেখা গেছে। আজ ফাইনাল ম্যাচেও সেই দাপট অব্যাহত রেখেছে বৃষ্টি। নির্ধারিত সময়ে টস হলেও খেলা শুরু হতে দেরি হচ্ছে। টস হওয়ার পরেই নামে বৃষ্টি।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে পর্দা নামতে যাচ্ছে এবারের এশিয়া কাপের। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন আসলেও ভারতের একাদশে এসেছে বেশ কয়েকটি পরিবর্তন। বিশ্রাম কাটিয়ে ভারতীয় দলে ফিরেছেন বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া। এদিকে শ্রীলঙ্কার একাদশে ইনজুরির কারণে নেই মহেশ থেকশানা, তার জায়গায় দলে এসেছেন দুশান হেমন্ত।
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটরক্ষক), ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।
শ্রীলঙ্কা: পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েললালাগে, দুশান হেমন্ত, প্রমোদ মাদুশান, মাথিশা পাথিরানা।
এমআর/