দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারত-শ্রীলঙ্কার ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামতে যাচ্ছে এশিয়া কাপের চলতি আসরের। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ফাইনাল ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।
টস জিতে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেছেন, আমরা প্রথমে ব্যাট করব। উইকেট ভালো মনে হচ্ছে, বিকেলের দিকে কিছু টার্ন হবে। গতবার ফাইনালে মাঠে এত সমর্থন পাইনি, এবার আমরা ভাগ্যবান। আমি আমার দলের তরুণদের নিয়ে খুব সন্তুষ্ট। ওয়েললালাগে, পাথিরানা, সামারাবিক্রমারা দারুণ খেলছে। এই ম্যাচটা বিশ্বকাপের জন্য দারুণ উত্সাহ জোগাবে।
টস হেরে রোহিত শর্মা বলেছেন, আমরাও আগে ব্যাট করতে চেয়েছিলাম। উইকেট বেশ শুষ্ক দেখাচ্ছে। আমরা আত্মবিশ্বাসী যে শ্রীলঙ্কা যা রাখবে আমরা তা তাড়া করতে পারব। আশা করি সমর্থকরা ভালো একটা ফাইনালের সাক্ষী হবে। এই ম্যাচে অক্ষরকে আমরা পাচ্ছি না, ওয়াশিংটন সুন্দর তার এসেছে দলে।
শ্রীলঙ্কা দলেও এসেছে একটি পরিবর্তন। মাহেশ থেকসানার পরিবর্তে একাদশে নেওয়া হয়েছে দাসুন হেমন্তকে।
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটরক্ষক), ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।
শ্রীলঙ্কা: পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েললালাগে, দুশান হেমন্ত, প্রমোদ মাদুশান, মাথিশা পাথিরানা।
এমআর/