দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের পুরো সময়ে নাসিম শাহকে পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পাকিস্তান ক্রিকেট। এশিয়া কাপে চোট পাওয়ায় গুঞ্জন উঠেছিল নাসিমকে বিশ্বকাপে পাওয়া নিয়ে। সেটাই বোধহয় সত্যি হতে চলছে। পাকিস্তান অধিনায়ক বাবর আজম বললেন, নাসিম হয়তো বিশ্বকাপের শুরুতে খেলতে পারবেন না।
এশিয়া কাপে ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে ডান কাঁধে চোট পান নাসিম। কোটার শেষ ওভারটি করতে এসে দুই বল করে মাঠ ছাড়েন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে গত বৃহস্পতিবার ‘অলিখিত সেমি-ফাইনালে’ খেলতে পারেননি ২০ বছর বয়সী এই পেসার। রোমাঞ্চকর ম্যাচটি ২ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় পাকিস্তান।
নাসিমের সেরে উঠতে কতদিন সময় লাগবে কিংবা তার চোটের অবস্থা নিয়ে এখনও অবশ্য কিছু বলেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আর ভারত ম্যাচে সাইড স্ট্রেইনের চোটে পড়েন হারিস রউফ। লঙ্কানদের বিপক্ষে খেলতে পারেননি গতিময় এই পেসারও। তবে রউফকে বিশ্বকাপের শুরু থেকে পাওয়ার আশা করছেন বাবর।
শেষ পর্যন্ত দুই পেসারকে না পেলে বিকল্প ভাবনা আছে বলে শ্রীলঙ্কা ম্যাচ শেষে জানান বাবর।
“আপনাদের পরে বলব (বিকল্প ভাবনা নিয়ে)। প্ল্যান ‘বি’ নিয়ে এখনই কিছু বলছি না। তবে হ্যাঁ, হারিস ভালোই আছে। সাইড স্ট্রেইনে সামান্য টান লেগেছে, বিশ্বকাপের আগে সে সেরে উঠবে…(নাসিমের) সেরে উঠতে কতদিন সময় লাগবে আমি জানি না। তবে আমার মনে হয়, নাসিম শাহকে বিশ্বকাপের পরের দিকে পাওয়া যাবে। দেখা যাক।”
হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ৬ অক্টোবর শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান।
এমআর/