দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই লাল-সবুজের জার্সি গায়ে জড়ালেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে আসা তানজিম হাসান সাকিব। তার হাতেই ইনিংসের প্রথম ওভারের দায়িত্বটা তুলে দেন অধিনায়ক সাকিব আল হাসান।
দায়িত্ব পেয়ে ঠিকঠাক শুরু করতে পেরেছেন বলাই যায়। ওভারের দ্বিতীয় বলেই রোহিত শর্মাকে ফিরিয়ে দেন সাজঘরে। তানজিমের ওয়াইড লেংথের বল ঠিকঠাক বুঝে উঠতে না পেরে কভার পয়েন্টে ক্যাচ দেন আনামুল হক বিজয়ের হাতে।
এরপর নিজের দ্বিতীয় ওভার করতে এসে তুলে নেন তিলক বর্মার উইকেট। ৫ রান করা বর্মা যেন বুঝেই উঠতে পারেননি বলটা। বল সোজা গিয়ে লাগে স্টাম্পে।
পরপর দুই ওভারে দুই উইকেট নিয়ে ভারতকে বিপাকেই ফেলে দিয়েছেন তানজিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৫ ওভারে ২ উইকেটে ২৩ রান। এর আগে নির্দিষ্ট ওভারে ৮ উইকেটে বাংলাদেশ সংগ্রহ করে ২৬৫ রান।
এমআর/