দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টপ অর্ডারের তিন ব্যাটার তানজিদ হাসান তামিম (১৩), লিটন দাস (০) আর আনামুল হক বিজয়ের (৪) ফেরার পর বেশ বিপাকেই পড়তে হয় বাংলাদেশ দলকে। আসরে নিজেদের শেষ ম্যাচটায় ভারতের চোখ রাঙানি, উইকেটে টিকে থাকাটাই কঠিন হয়ে পড়েছি।
সেখান থেকে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের জুটিতে খানিকক্ষণের জন্য আশা দেখালেও মিরাজ ১৩ রান করে ফেরেন সাজঘরে।
এরপর তাওহীদ হৃদয়কে নিয়ে সাকিবের লড়াই। দুজনের জুটি ভরসা দিচ্ছে বাংলাদেশকে। দুজনেই রান তুলছেন দ্রুত গতিতে। সাকিব ৬৫ বলে ৫টি চার ও ১ ছক্কায় সাকিব পূর্ণ করেছেন ক্যারিয়ারের ৫৫তম অর্ধশতক। হৃদয়ও হাটোছেন একই পথে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৮ ওভারতে ৪ উইকেট হারিয়ে ১৩০ রান। সাকিব ৬১ ও হৃদয় অপরাজিত আছেন ২৭ রানে।
এমআর/