দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে টস হেরে আমন্ত্রণ পায় আগে ব্যাট করার। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে শুক্রবারেই শনির দশা দেখে ফেলছেন টাইগার ব্যাটাররা।
একাদশে এসেছে পাচটি পরিবর্তন। দীর্ঘ অপেক্ষার পর জায়গা হয়েছে আনামুল হক বিজয়ের। ওপেনিংয়ে আজ নাঈম শেখের পরিবর্তে ব্যাট করতে নামেন তানজিদ হাসান।
ব্যাট করতে নেমে ১২ বলে ১৩ রান করে তানজিদ বোল্ড হন শার্দুল ঠাকুরের বলে। এরপর লিটন দাসকে রানের খাতা খোলার আগেই বোল্ড করে ফেরান মোহাম্মদ শামি।
মাত্র ১৫ রানে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়া দলের ভরসা হয়ে উঠতে ব্যর্থ হয়েছেন ঘরোয়া লিগে সর্বোচ্চ রান পাওয়া আনামুল হক বিজয়। ১১ বলে মাত্র ৪ রান করে ক্যাচ দেন লোকেশ রাহুলের গ্লাভসে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারে ৩ উইকেটে ২৯ রান। ব্যাট করছেন সাকিব আল হাসান ও মেহেদী মিরাজ।
বাংলাদেশ:
সাকিব আল হাসান, লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, এনামুল হক, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও তানজিম হাসান।
ভারত:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, কেএল রাহুল, ইশান কিষাণ (উইকেট রক্ষক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণ।
এমআর/