দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দারুণ কিছু করার স্বপ্ন নিয়ে এশিয়া কাপ মিশনে গিয়েছিল বাংলাদেশ। বলা যায় নিজেদের সেরা দল নিয়ে কোনোমতে সুপার ফোর নিশ্চিত করলেও টানা দুই ম্যাচ হেরে সাকিব আল হাসানরা ছিটকে পড়ে টুর্নামেন্ট থেকে।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হারলেও আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে উঠে বাংলাদেশ। তবে সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচেই হেরে যায় টাইগাররা। এর প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমে আট নম্বরে অবস্থান করেছে বাংলাদেশ।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে এশিয়া কাপে এখন পর্যন্ত চার ম্যাচে এক জয় পাওয়া বাংলাদেশ হারিয়েছে দীর্ঘদিন ধরে রাখা সাত নম্বর পজিশন। ৩২ ম্যাচে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯২। সাতে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৩৭ ম্যাচে ৯৩।
এছাড়া ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও এসেছে পরিবর্তন। এশিয়া কাপের আগে আফগানিস্তানকে হারিয়ে এক নম্বরে উঠে আসা পাকিস্তান এক ধাক্কায় নেমে গেছে তিন নম্বরে। নিজেদের হারানো শীর্ষস্থানে ফিরে পেয়েছে অস্ট্রেলিয়া। ১৪ সেপ্টেম্বর আইসিসির সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিং অনুযায়ী, ২৬ ম্যাচে ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করেছে অজিরা।
তালিকার দুইয়ে অবস্থান করেছে ভারত। ৩৯ ম্যাচে ১১৬ রেটিং নিয়ে তালিকার তিন থেকে একধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছে রোহিত শর্মার দল। আর সুপার ফোরে টানা দুই হারের প্রভাব পড়েছে বাবর আজমদের র্যাঙ্কিংয়ে।
সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারের ফলেই বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। মাঠে নামার আগে ১১৮ রেটিং নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিল তারা। হারের পর তিন পয়েন্ট খুইয়ে ১১৫ রেটিং নিয়ে তিনে নেমে গেছে বাবরের দল।
এমআর/