দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেল বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে অভিষেক ক্যাপ মাথায় উঠল পেসার তানজিম হাসান সাকিবের।
সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। তাই আজকের ম্যাচটা শুধুই নিয়ম রক্ষার সাকিবদের জন্য।
নিয়ম রক্ষার ম্যাচ হলেও গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান জানান, এই ম্যাচটা জিতে ফিরতে চান দেশে।
টস হারের পর সাকিব বলেন, ‘আমি কি করব তা নিয়ে কিছুটা বিভ্রান্ত ছিলাম এবং প্রথমে ব্যাট করাটা আমাদের জন্য খারাপ কিছু নয়। ছেলেরা বেশি খেলার সুযোগ পায়নি আজ সুযোগ পাবে। তানজিম সাকিবের অভিষেক হচ্ছে, তাই ওর জন্য আমরা উচ্ছ্বসিত। বিশ্বকাপের আগে আমাদের দারুণ প্রস্তুতি হবে এই ম্যাচ।’
বাংলাদেশ দলে এসেছে পাঁচটি পরিবর্তন। নাঈম শেখ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদকে বিশ্রামে রেখে দলে ফেরানো হয়েছে এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান ও মোস্তাফিজুর রহমানকে। এছাড়া অভিষেক হচ্ছে তানজিম হাসান সাকিবের। ভারতের একাদশেও এসেছে পাঁচটি পরিবর্তন।
বাংলাদেশ: সাকিব আল হাসান, লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, এনামুল হক, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও তানজিম হাসান।
ভারত:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, কেএল রাহুল, ইশান কিষাণ (উইকেট রক্ষক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণ।
এমআর/