দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ টাইগার্স ও এশিয়ান গেমস স্কোয়াডের মধ্যকার ৫০ ওভারের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। এই ম্যাচটা শুধু প্রস্তুতিমূলক ম্যাচই নয় বরং কয়েকজন ক্রিকেটারের জন্য এসিড টেস্ট ছিল।
বিশেষ করে মাহমুদউল্লাহ রিয়াদের জন্য। গত মার্চে দল থেকে বাদ পড়ার পর আর সুযোগফ পাননি জাতীয় দলের কোনো ফরম্যাটে। বাদ পড়েন এশিয়া কাপ থেকেও। তবে দর্শকদের চাওয়া আর এশিয়া কাপে খেলোয়াড়দের বাজে পারফরম্যান্সের জন্য নিউজিল্যান্ড সিরিজে আবারও রিয়াদের ফেরার সুযোগ আসতে পারে বলে খেলানো হয়েছে ম্যাচটি। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ ব্যর্থ হয়েছেন।
আগে ব্যাট করে এশিয়ান গেমস স্কোয়াড ৪৬ ওভারে ৬ উইকেটে ২৭২ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করে করেন জাকির হোসেন ও শাহাদাৎ হোসেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার রনি তালুকদার ১০ রান করে বিদায় নেন। তবে সৌম্য সরকার বিদায় নেন ৪৬ বলে ৪০ রান করে। তিন নম্বরে ব্যাট করতে নেমে মুমিনুল খেলেন ৭৬ বলে ৭৬ রানের ইনিংস।
এদিন চার নম্বরে ব্যাট করতে নেমে হতাশ হয়ে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৯ বলে ২৬ রান করে সাইফ হাসানের হাতে ক্যাচ দেন লেগ স্পিনার রিশাদ হোসেনের বলে।
তবে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৪৫ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৬৫ রানের ইনিংস খেলেন নুরুল হাসান সোহান। ৩৯ (৩৫) রানের ইনিংস খেলেন ইরফান শুক্কুর।
শেষ পর্যন্ত ৪৩.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ টাইগার্স একাদশ।
এমআর/