দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৃষ্টির রাজত্ব চলছেই এশিয়া কাপে। আজ পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচও শুরু হয়েছে বিলম্বে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নির্ধারিত সময় ৩টা বাজে অনুষ্ঠিত হয়নি টস।
শেষ পর্যন্ত টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এই ম্যাচটা দুই দলের জন্যই বাঁচা-মরার। অনেকটা অলিখিত ফাইনাল। যে দল জিতবে তারাই উঠবে ফাইনালে।
এমন ম্যাচে বৃষ্টির জন্য কাটা হয়েছে দুই পক্ষের সমান ৫ ওভার করে। ৪৫ ওভারের ম্যাচে টস হেরে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেন, ‘আমরা আগে বোলিং করতেই চেয়েছিলাম।’ পাকিস্তানের একাদশে এসেছে পাঁচটি পরিবর্তন। দলের অন্যতম দুই পেসার হারিস রউফ ও নাসিম শাহ’র চোটে একাদশে নেওয়া হয়েছে মোহাম্মদ ওয়াসিম ও জামান খানকে।
এই ম্যাচের একাদশে রাখা হয়নি ওপেনার ফখর জামানকে। চলতি এশিয়া কাপের শুরু থেকেই ব্যাট হাতে ব্যর্থ তিনি। ফখরের পরিবর্তে ইমাম-উল-হকের সঙ্গে ইনিংস ওপেন করবেন মোহাম্মদ হারিস। এ ম্যাচে নেই ব্যাটার সালমান আগা ও পেস অল-রাউন্ডার ফাহিম আশরাফ। তাদের জায়গায় দলে এসেছেন সৌদ শাকিল ও মোহাম্মদ নেওয়াজ।
পাকিস্তান: মোহাম্মদ হারিস, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও জামান খান।
শ্রীলঙ্কা: পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েললাগে, মহেশ থেকসানা, প্রামুদ মাধুশান, মাথিশা পাথিরানা
এমআর/