দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অলিখিত সেমিফাইনালে মাঠের নামার অপেক্ষা পাকিস্তান ও শ্রীলঙ্কার। দুই দলের যে দল আজ জয় পাবে তারাই চলে যাবে ফাইনালে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরে এই ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা ছিল।
সূচি অনুযায়ী টস হওয়ার কথা বাংলাদেশ সময় বিকেল ৩টায়। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস করা হয়নি দুই অধিনায়কের। তাই ম্যাচও শুরু হচ্ছে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে।
আবহাওয়া রিপোর্ট অনুযায়ী কলম্বোয় আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাংলাদেশ সময় দুপুর ২টা ৪০ মিনিটেও প্রেমদাসা স্টেডিয়ামে বৃষ্টি হয়েছে। তার আগে উইকেটের কাভার তুলে নেওয়া হলেও কালো মেঘে চারপাশ অন্ধকার হয়ে আসায় এবং আবারও বৃষ্টি শুরু হওয়ায় ঢেকে দেওয়া হয় উইকেট।
এখনও বৃষ্টি হচ্ছে, তাই তো পুরো মাঠ কাভার দেওয়া হয়। সিদ্ধান্ত হয় বৃষ্টি আর না হলে বাংলাদেশ সময় সাড়ে ৩টায় টস হবে। সে অনুযায়ী খেলা শুরু হওয়ার কথা ৩টা ৪৫ মিনিটে। কিন্তু সেটিও বিলম্ব।
এমআর/