দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুজনের লক্ষ্যই এক, দুজনেই ফিরতে মরিয়া জাতীয় দলে। কদিন পরেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে প্রত্যাবর্তনের অপেক্ষায় তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।
তার আগে দারুণ একটা সুযোগ এসেছে নিজেদের ঝালাই করার। বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়ার লক্ষ্য নিয়ে কিউইদের বিপক্ষে সিরিজ খেলার আগে চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচ পাচ্ছেন দুজন।
তামিম-মাহমুদউল্লাহ ছাড়াও তাইজুল ইসলাম, সাইফ হাসান, জাকির হাসানরাও থাকছেন এই প্রস্তুতি ম্যাচের দলে। এশিয়ান গেমসের সম্ভাব্য দলের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ টাইগার্স। একটি ৪০ ওভার এবং এরপর টানা পাঁচ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।
সবকিছু ঠিক থাকলে তামিম-মাহমুদউল্লাহরা আগামী ১৭ সেপ্টেম্বর চট্টগ্রামে ৪০ ওভারের ম্যাচটিতে খেলবেন। কোমরের চোট কাটিয়ে তামিম এখন পুরোদমে ব্যাটিং করছেন। মাহমুদউল্লাহর চলছে জাতীয় দলে ফেরার লড়াই।
এদিকে এই দুই ক্রিকেটার বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও সুযোগ পেতে পারেন। কেন না দলের একাধিক সদস্যকে বিশ্রাম দেওয়া হবে। তাই এই সুযোগটা রিয়াদ-তামিমকে দেয়ার পরিকল্পনাও চলছে।
তামিম বিশ্বকাপের দলে থাকবেন আগে থেকেই জানা তবে নিউজিল্যান্ড সিরিজ মাহমুদউল্লাহর সামনে বড় সুযোগ বিশ্বকাপের দরজা খোলার।
এদিকে বাড়তি প্রস্তুতির জন্য ৪০ ওভারের ম্যাচের পাশাপাশি একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলতে পারেন তামিম। যদিও এই ম্যাচে তামিমকে শুধু ফিল্ডিংয়ে দেখা যেতে পারে।
এমআর/