দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার লড়াই পাকিস্তানের। এই ম্যাচ জিতলে নিশ্চিত হবে ভারতের বিপক্ষে ফাইনালে খেলার টিকিট। একই সমীকরণ শ্রীলঙ্কার সামনেও। তার আগে নিজেদের শেষ ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছে পাকিস্তান।
অলিখিত এই সেমি-ফাইনালের জন্য একাদশে পাঁচটি পরিবর্তন এনেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে খেলা ম্যাচের একাদশে থাকা বাসিম শাহ চোটের কারণে ছিটকে গেছেন। তার জায়গায় একাদশে নেওয়া হয়েছে আরেক পেসার জামান খানকে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই ওয়ানডে অভিষেক হতে যাচ্ছে জামানের।
এছাড়া দলের অন্যতম পেসার হারিস রউফকে নিয়েও ঝুঁকি নিচ্ছে না পাকিস্তান। ভারতের বিপক্ষে রিজার্ভ ডে- তে খেলানো হয়নি হারিসকে। তার জায়গায় শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে রাখা হয়েছে দলের সঙ্গে থাকা মোহাম্মদ ওয়াসিম।
এই ম্যাচের একাদশে রাখা হয়নি ওপেনার ফখর জামানকে। চলতি এশিয়া কাপের শুরু থেকেই ব্যাট হাতে ব্যর্থ তিনি। ফখরের পরিবর্তে ইমাম-উল-হকের সঙ্গে ইনিংস ওপেন করবেন মোহাম্মদ হারিস। এ ম্যাচে নেই ব্যাটার সালমান আগা ও পেস অল-রাউন্ডার ফাহিম আশরাফ। তাদের জায়গায় দলে এসেছেন সৌদ শাকিল ও মোহাম্মদ নেওয়াজ।
শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান একাদশ
মোহাম্মদ হারিস, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও জামান খান।
এমআর/