দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তরুণ ও অভিজ্ঞদের মিশেলে গড়া হয়েছে দল। মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমানদের নিয়ে শক্তিশালী দল করা হয়েছে। দলে রাখা হয়েছে নাজিবুল্লাহ জাদরানকে। এশিয়া কাপের দলে না থাকলেও দুই বছর পর বিশ্বকাপ দিয়ে দলে ফিরছেন নাভিন-উল-হক।
নবীন এখন পর্যন্ত মাত্র সাতটি ওয়ানডে খেলে ২৫.৪২ গড়ে ১৪টি উইকেট নিয়েছেন। বাদ পড়েছেন ৬ বছর পর এশিয়া কাপ দিয়ে ওয়ানডে দলে ফেরা কারিম জানাত।
১৫ সদস্যের দলকে নেতৃত্ব দিবেন হাশমতউল্লাহ শাহিদী। এছাড়াও দলে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে তিনজনকে।
দলে সিনিয়র স্পিনার রশিদ খান ও মোহাম্মদ নবী ছাড়াও স্কোয়াডে আছেন মুজিব উর রহমান ও নূর আহমেদ। নবীনের প্রত্যাবর্তনের মাধ্যমে পেস আক্রমণ শক্তিশালী হয়েছে, এছাড়াও ফজল হক ফারুকী, আব্দুল রহমান এবং ওমরজাই রয়েছে।। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ ৭ অক্টোবর ধর্মশালায় বাংলাদেশের বিপক্ষে।
আফগানিস্তানের বিশ্বকাপ দল: হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, ইকরাম আলীখিল, আজমাতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ, ফজল হক ফারুকি, আবদুল রহমান ও নাভিন উল হক।
রিজার্ভ খেলোয়াড়: গুলবাদিন নায়েব, শরাফুদিন আশরাফ ও ফরিদ আহমেদ মালিক।
এমআর/