দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২২৮ রানের বিশাল জয়। ওই ম্যাচের পরদিনই আবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে হয়েছে ভারতকে।
পরপর খেলার ছাপ কিছুটা হলেও পড়ে ভারতীয় খেলোয়াড়দের ওপর। সেটা লঙ্কানদের বিপক্ষে ব্যাট করতে নামলেই বোঝা যায় দ্রুত উইকেট হারিয়ে ফেলায়।
ভারত মাত্র ২১৩ রানে অল-আউট হলেও শ্রীলঙ্কাকে হারিয়েছে ৪১ রানে। সুপার ফোরের দুই ম্যাচ জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে এশিয়া কাপের সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়নরা। ভারতের এই জয়ে টুর্নামেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে পড়েছে বাংলাদেশ।
কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত এদিন আগে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে ২১৩ রানে অল-আউট হয়। জবাবে ৪১.৪ ওভারে শ্রীলঙ্কা অল-আউট হয়ে যায় ১৭২ রানে।
দুনিথ ওয়েল্লালাগে নেন ৫ উইকেট। এছাড়া আরেক স্পিনার চারিথ আসালাঙ্কা নেন ৪ উইকেট, বাকি ১ উইকেট নেন মাহেশ থেকসানা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে লঙ্কান ব্যাটিং লাইন-আপ ভেঙ্গে পড়লেও মিডল অর্ডারের ব্যাটারদের কল্যানে জয়ের আশা দেখে। ব্যাট হাতে শ্রীলঙ্কার ধনঞ্জয়া ডি সিলভা ৫ চারে ৪১ ও দুনিথ ওয়েলালাগে ৩ চার ও ১ ছক্কায় করেন অপরাজিত ৪২ রান। তার আগে বল হাতে ৫ উইকেট নেন তিনি। চারিথ আসালঙ্কার ব্যাট থেকে আসে ২২ রান।
বল হাতে ভারতের কুলদীপ যাদব ৯.৩ ওভারে ৪৩ রানে নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা।
সুপার ফোরের শেষ ম্যাচে শুক্রবার বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। আর বৃহস্পতিবার শ্রীলঙ্কা তাদের শেষ ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে।
এমআর/