দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ, বাকি রইল শুধুই আনুষ্ঠানিকতা। সুপার ফোরের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলেই টাইগাররা ধরবে দেশের ফ্লাইট। এই ম্যাচের আগে লম্বা একটা ছুটি পেয়েছে বাংলাদেশ দল।
এই ছুটিতে দেশে ফিরেছিলেন মুশফিকুর রহিম। তিন দিনের ছুটি কাটিয়ে আবারও দলের সঙ্গে যোগ দিতে শ্রীলঙ্কা ফিরবেন তিনি। আগামী ১৪ সেপ্টেম্বর সকালে ঢাকায় অনুশীলন করে বিকেলে কলম্বোর ফ্লাইট ধরবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলেই দেশে ফিরেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। সঙ্গে ফিরেছিলেন সাকিব আল হাসানও। গত সোমবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হাসপাতালে মুশফিকের স্ত্রী জান্নাতুল কেফায়াত মণ্ডির কোল জুড়ে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিক। পোস্টে মুশফিকের ছেলে শাহরোজ রহিম মায়ানের হাতে একটি প্ল্যাকার্ড দেখা যায়। তাতে লেখা, ইট ইজ এ বেবি গার্ল’ অর্থাৎ ‘এটা একটি মেয়ে শিশু।’
পোস্টে মুশফিক লিখেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ.. সর্বশক্তিমান আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান দান করেছেন। মা এবং শিশু উভয়েই পর্যবেক্ষণে আছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
আগামী ১৫ সেপ্টেম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলে দেশে ফিরে নিতে হবে নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপের প্রস্তুতি।
এমআর/