দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়া কাপের সুপার ফোরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে রেকর্ড ২২৮ রানে পরাজয়ের ধাক্কা সামলে ওঠার আগে বড় দুশ্চিন্তা ঝেঁকে বসেছে দলটিতে। সোমবার ভারতের বিপক্ষে রিজার্ভ ডে’তে বোলিং বোলিং করতে নামানো হয়নি পেসার হারিস রউফকে। নাসিম শাহ ৯.২ ওভার বোলিং করার পর বাকি ৪ বল আর করেননি।
এই দুই পেসারকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। এশিয়া কাপের পরপরই বিশ্বকাপ বলে দুজনকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছে না বলেই পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট ব্যাক-আপ প্লেয়ার হিসেবে দলে ডেকেছে শাহনেওয়াজ দাহানি ও জামান খানকে।
এই দুজনকে দলে যুক্ত করার বিষয়ে এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ‘ব্যাকআপ হিসেবে জামান খান ও শাহনেওয়াজ দাহানিকে পাকিস্তান দলে ডাকা হয়েছে। আগামী মাসে বিশ্বকাপের কথা বিবেচনায় রেখে ক্রিকেটারদের ফিট ও সুস্থ পেতে চায় পাকিস্তান। তারই সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
চোটের কারণে অন্তত সাতদিনের জন্য ছিটকে যেতে পারেন নাসিম-রউফ। এ নিয়ে বিবৃতিতে তারা আরও জানানো হয়েছে, ‘দলের মেডিকেল প্যানেলের অধীনে হারিস ও নাসিম পর্যবেক্ষণে থাকবে। আগামী সাতদিনের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে দুই পেসারকে। তাদের (নাসিম-রউফ) রিপ্লেসমেন্টের জন্য পিসিবি আবেদন করবে।’
আগামী বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে জয়ের পর ভারতের কাছে বড় ব্যবধানে হেরে যাওয়ায় ফাইনালে খেলতে এখন শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই পাকিস্তানের।
এমআর/