দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুইদিন ব্যাপী ভারত-পাকিস্তান ম্যাচ শেষ হয়েছে সোমবার রাতে। এরপর আজই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলতে নামল ভারত। দুই দলই সুপার ফোরে একটি করে ম্যাচ জিতেছে। আজ যারা জিতবে তারা অনেকটাই নিশ্চিত করে ফেলবে ফাইনালে খেলার টিকিট।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। পাকিস্তানের বিপক্ষে খেলা একাদশে থাকা শার্দুল ঠাকুরের পরিবর্তে একাদশে নেওয়া হয়েছে আক্সার প্যাটেলকে।
টানা খেলা নিয়ে রোহিত শর্মা জানান, ‘একজন ক্রীড়াবিদ হিসাবে আপনার সামনে যে চ্যালেঞ্জটি আসুক না কেন আপনাকে মানিয়ে নিতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব মানিয়ে নিতে পারবেন তত ভালো।’
ভারতের একাদশে এক পরিবর্তন আনা হলেও শ্রীলঙ্কা নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েললাগে, মহেশ থেকসানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা।
এমআর/