দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় এবার বেশ সাবধানী এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সুপার ফোরে অন্য কোনো দলের জন্য রিজার্ভ ডে না রাখা হলেও এই ম্যাচটার জন্য বাড়তি সুবিধা রাখে এসিসি। গতকাল ২৪.১ ওভারে ১৪৭/২ রানের মাথায় খেলা বন্ধ হলে আজ সেখান থেকে ব্যাটিংয়ে নামেন দুই অপরাজিত ব্যাটার বিরাট কোহলি ও লোকেশ রাহুল।
দুজনেই পেয়েছেন শতকের ইনিংস। এই জুটিতে ভর করে ভারত সংগ্রহ করেছে ২ উইকেটে ৩৫৬ রান। রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় ভারত। ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও শুভমান গিলের ব্যাটে দ্রুত রান জমা করে ভারত।
তবে দলীয় ১২১ রানের মাথায় ওপেনিং জুটি ভাঙে রোহিত শর্মার (৫৬) বিদায়ে। রোহিতকে বিদায় করেন শাদাব খান। এরপর শাহীন আফ্রিদির বলে বিদায় নেন ৫৮ রান করা শুভমান গিল।
গতকাল ব্যাট করতে নেমে বিরাট কোহলি ৮ ও লোকেশ রাহুল অপরাজিত থাকেন ১৭ রানে। আজ সেখান থেকে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের একরকম তুলোধুনো করেছেন।
১০০ বলে ১০টি চার ও ২টি ছয়ে রাহুল তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ শতক। এরপর বিরাট কোহলিও পৌঁছে যান তিন অংকের রানে। ৮৪ বলে ৬টি চার ও ২ ছক্কায় তুলে নেন ক্যারিয়ারের ৪৮তম শতক।
শেষ পর্যন্ত দুজনের কাউকেই আউট করতে পারেনি পাকিস্তানী বোলাররা। বিরাট ৯৪ বলে ১২২ আর রাহুল ১০৬ বলে ১১১ রানে অপরাজিত থেকে ছেড়েছেন মাঠ।
এমআর/