দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০১৯ বিশ্বকাপের রানার্স-আপ দল নিউজিল্যান্ড আসন্ন বিশ্বকাপে আরও ভাল কিছু করার প্রত্যাশায় ভারত বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। সোমবার অকল্যান্ডের পাপাটোয়েটো হাই স্কুলে ঘোষণা করা হয় দলে থাকা সদস্যদের নাম। এই দলে রাখা হয়েছে লেগ-স্পিনার ইশ সোধিকে।
চোট কাটিয়ে দলে ফিরেছেন ৩০ বছর বয়সী কেইন উইলিয়ামসন। তাকেই করা হয়েছে বিশ্বকাপ দলের অধিনায়ক। উইলিয়ামসন চলতি বছরে অনুষ্ঠিত হওয়া আইপিএলের উদ্বোধনী ম্যাচে চোটে পড়লে বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। তবে শেষ পর্যন্ত চোট থেকে সেরে উঠে জায়গা করে নিয়েছেন দলে। এই বিশ্বকাপ দিয়ে উইলিয়ামসন এবং পেসার টিম সাউদি তাদের চতুর্থ বিশ্বকাপ খেলবেন।
দলে জায়গা করে নিয়েছেন সাদা বলের ক্রিকেটে দারুণ ফর্মে থাকা মার্ক চ্যাপম্যান এবং ২৩ বছর বয়সী স্পিন-বোলিং অলরাউন্ডার রচিন রবীন্দ্র। এই স্পিনার ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নেন ৩টি উইকেট।
দলে জায়গা হয়নি তরুণ টপ অর্ডার ব্যাটার ফিন অ্যালেন, ব্যাক-আপ উইকেটরক্ষক টিম সেইফার্টের। দলে একমাত্র উইকেটরক্ষক হিসেবে রাখা হয়েছে টম ল্যাথামকে। এদিকে চোটের কারণে বাদ পড়েছেন অ্যাডাম মিলনে।
দল নির্বাচন করা বেশ কঠিন ছিল জানিয়ে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্ট্যাড বলেছেন, ‘বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্টের জন্য দল নির্বাচন করা বেশ কষ্টের তবে এটি সবসময় বিশেষ কাজ। দল নির্বাচনে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আমি নির্বাচিত ১৫ জন খেলোয়াড়কে অভিনন্দন জানাতে চাই। বিশ্বকাপে নিজের দেশের প্রতিনিধিত্ব করা বড় সম্মানের।’
উইলিয়ামসন এবং সৌদি খেলতে যাচ্ছেন চতুর্থ বিশ্বকাপ। দুজনকে উদ্দেশ্য করে স্ট্যাড বলেন, ‘কেইন এবং সাউদি তাদের চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছে। এটা তাদের জন্য বিশষ কিছু। ওদের জন্য শুভ কামনা।’
আগামী ৫ অক্টোবর বিশ্বকাপের আহমেদাবাদে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড স্কোয়াড: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচ স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, উইল ইয়ং।
এমআর/