দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৃষ্টিও বোধহয় জানে পাকিস্তান-ভারতের এই ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। এশিয়া কাপের সুপার ফোরে একমাত্র এই ম্যাচটার জন্য বাড়তি দিন রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। কেন না এর আগে গ্রুপ পর্বেও হাই-ভোল্টেজ খ্যাত এই ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে।
এই ম্যাচেও নেমেছে বৃষ্টি। ২৪.১ ওভার খেলা হতেই শুরু হয়েছে ভারি বর্ষণ। ঢেকে দেওয়া হয়েছে পুরো মাঠ। আজ আর খেলা হবে কী না এ নিয়েও রয়েছে শঙ্কা।
আজ দুপুরে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাট করতে নেমে দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিলের জুটিতে টি-টোয়েন্টির গতিতে রান যোগ হয় স্কোর-বোর্ডে।
দুজনের জুটি থেকে এসেছে ১৬.৪ ওভারে ১২১ রান। জুটি ভেঙেছে ৪৯ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলা রোহিতের বিদায়ের মাধ্যমে। রোহিতকে ফেরান স্পিনার শাদাব খান।
রোহিত ফেরার পর গিলও ফিরেন সাজঘরে। শাহীন আফ্রিদির বলে শাদাবের হাতে ক্যাচ দিয়েছেন ৫৮ রান করে। দুই ওপেনারের বিদায়ের পর ব্যাট করতে নামেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল।
বৃষ্টি নামার আগ পর্যন্ত বিরাট করেন ১৬ বলে ৮ ও ২৮ বলে ১৭ রান করেন রাহুল।
এমআর/