দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গ্রুপ পর্বের পর সুপার ফোরে আজ আবারও মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্ধী ভারত-পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম।
গ্রুপ পর্বের দেখায় ভারত-পাকিস্তানের ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। সেই ম্যাচে আগে ব্যাট করে ভারত ৪৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৬৬ রান তোলে।
টস জিতে বাবর আজম বলেছেন, ‘আমরা আগে বল করব। আমি মনে করি আজ একটু আর্দ্রতা আছে, আমাদের সেটা ব্যবহার করা দরকার। বরাবরই, ভারত পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচ। কিন্তু আমরা এটিকে অন্য আট-দশটা ম্যাচের মতোই মনে করছি। দল হিসেবে আমরা ভালো খেলছি, আমরা এই দিকে মনোযোগ দিচ্ছি।’
বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে যে একাদশ নিয়ে খেলেছিল, আজ ভারতের বিপক্ষেও সেই একই একাদশ নিয়ে নামছে পাকিস্তান।
টস হেরে রোহিত শর্মা বলেন, ‘আমরা প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম। আগে ব্যাট করলে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ দেওয়া যায়। তবে আমরা গত ম্যাচে যেভাবে ব্যাটিং করেছি তা আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। প্রতিটি খেলাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ভালো খেলতে চাই। আমরা দুটি পরিবর্তন করেছি- বুমরাহ ফিরে এসেছে এবং শ্রেয়াস আইয়ারের পরিবর্তে কেএল রাহুল একাদশে ফিরেছে।’
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল হক, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন আফ্রিদি, হারিস রউফ।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ইশান কিশান (উইকেট রক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
এমআর/