দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপের একটি ম্যাচ বাকি রেখেই দেশে ফিরেছেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর মুশফিক ঢাকায় ফিরবেন বলে আগেই জানা যায়। তবে একই সঙ্গে দেশে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসানও।
মুশফিক পারিবারিক কারণে ফিরলেও সাকিব ঠিক কোন কারণে দেশে ফিরেছেন সেটি এখনও জানা যায়নি। তবে ভরতের বিপক্ষে ম্যাচের আগে দুজনের শ্রীলঙ্কায় ফেরার কথা রয়েছে।
আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। সব ঠিক থাকলে সাকিব-মুশফিক দুজনেরই ১৩ সেপ্টেম্বর যোগ দেওয়ার কথা রয়েছে দলের সঙ্গে। অবশ্য ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ৫ দিন সময় পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে তিন দিন বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা।
এশিয়া কাপের সুপার ফোরে এ পর্যন্ত দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। ভারতের বিপক্ষে ম্যাচটা এখন শুধুই আনুষ্ঠানিকতা।
এশিয়া কাপে ব্যাটে বলে হতাশাজনক পারফরম্যান্স করেছেন সাকিব। সুপার ফোরের দুই ম্যাচে ব্যাটে-বলে একসঙ্গে জ্বলে উঠতে পারেননি সাকিব। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে করেছেন ৫৭ বলে ৫৩। তবে বোলিংয়ে ৫.৩ ওভার বল করেও ছিলেন উইকেটশূন্য। এই ম্যাচে মুশফিক করেছেন ৮৭ বলে ৬৪।
শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব-মুশফিক দুজনই ছিলেন ফ্লপ। বল হাতে ১০ ওভারে ৪৪ রান দিয়েও উইকেটশূন্য ছিলেন সাকিব। ব্যাটিং করতে নেমে দাঁড়াতেই পারেননি। ৭ বল খেলে করেছেন ৩ রান। মুশফিক ৪৮ বলে করেছেন ২৯ রান।
এমআর/