দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘যত গর্জে ততো বর্ষে না’ প্রবাদ বাক্যটার মতোই বাংলাদেশ দল এশিয়া কাপের এবারের আসর শেষ করল। এশিয়া কাপে যাওয়ার আগে বড় কিছু করার স্বপ্ন নিয়ে গেলেও শেষ পর্যন্ত সুপার ফোরে টানা দুই ম্যাচ হেরে ছিটকে পড়ল। শনিবার শ্রীলঙ্কার কাছে হারল ২১ রানে।
গ্রুপ পর্বেও হেরেছিল এই শ্রীলঙ্কার কাছে। অথচ দলের একাধিক নিয়মিত খেলোয়াড় ছাড়াই এশিয়া কাপ খেলতে নামে লঙ্কানরা। প্রথম দেখায় লঙ্কানদের কাছে বেশ বাজে ভাবে হারের পর শঙ্কা জাগে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ার। তবে আফগানিস্তানকে হারিয়ে নিশ্চিত করে সুপার ফোরে খেলা।
সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারের পর এবার শ্রীলঙ্কার কাছে হার। বাকি আছে ভারত। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে শেষ ম্যাচ খেলে ফিরবে দেশে।
শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে আঁটসাঁট বোলিং করেন টাইগার বোলাররা। তাতে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ৯ উইকেটে ২৫৭ রান তুলে।
দলের পক্ষে সর্বোচ্চ ৯৩ (৭২) রানের ইনিংস খেলেন সাদেরা সামারাবিক্রমা। এছাড়া ৫০ রান আসে কুশল মেন্ডিসের ব্যাটে। ৪০ রানের ইনিংস খেলেন ওপেনার পাথুম নিশাঙ্কা।
বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট নেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং ২টি উইকেট নেন শরিফুল ইসলাম।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে নাঈম শেখ ও মেহেদী হাসানের মন্থর ব্যাটিংয়ের পর বালির বাঁধের মতো ভেঙে পড়ে ব্যাটিং লাইন-আপ। যেখানে ব্যতিক্রম ছিলেন তাওহীদ হৃদয়।
হৃদয়ের সঙ্গে মুশফিকুর রহিম জুটি বাঁধলেও অভিজ্ঞ মুশফিক অনভিজ্ঞের মতো অসময়ে ভুল শট খেলে ফেরেন সাজঘরে। দলীয় ১৯৭ রানের মাথায় তাওহীদ হৃদয় ৮২ (৯৭) সাজঘরে ফিরলে বাংলাদেশের সব আশা শেষ হয়ে যায়। শেষ দিকের ব্যাটাররা ব্যর্থ হওয়ায় ৪৮.১ ওভারে সব উইকেট হারিয়ে ২৩৬ রানে থামে বাংলাদেশ।
শ্রীলঙ্কার পক্ষে ৩টি করে উইকেট নেন দাসুন শানাকা, মাহেশ থেকশানা ও মাহেশা পাথিরানা। বাকি ১টি উইকেট নেন দুনিথ ওয়েললালাগে।
এমআর/