দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি এশিয়া কাপে তামিম ইকবালের অনুপস্থিতিতে নড়বড়ে ওপেনিং। এই পজিশনে তানজিদ হাসান তামিমকে খেলিয়ে বাদ দিয়ে মেহেদী হাসান মিরাজকে খেলানো হয়েছে গত তিন ম্যাচে। তবে নাঈম শেখ বারবার ব্যর্থ হলেও তাকেই খেলানো হয়েছে।
আজ শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচেও নাঈম শেখ ইনিংস ওপেন করতে নামেন আপতকালীন ওপেনার মিরাজের সঙ্গে। মিরাজ অনেকটা মেরে খেলার চেষ্টা করলেও রান তুলতে নাঈম যেন বড্ড অলস।
মেহেদী মিরাজ ২৯ বলে ৪টি চারে ২৮ রান করে ফেরার পর লিটনকে নিয়েও সেই একই রকম ব্যাটিং নাঈমের। শেষ পর্যন্ত যেন অনেকটা জোর করেই দাসুন শানাকার বলে উইকেট রক্ষকের হাতে ক্যাচ তুলে দিয়ে হাঁফ ছেড়ে বাঁচলেন। ৪৬ বলে ১টি চারে ২১ রানে সাজঘরে ফিরলেন এই টাইগার ওপেনার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬৫ রান। জিততে হলে দরকার ৩৫ ওভারে ১৯৩ রান। হাতে আছে ৮ উইকেট।
এমআর/