দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি এশিয়া কাপে ব্যতিক্রম পাকিস্তান। ম্যাচের আগের দিনই জানিয়ে দিচ্ছে একাদশ। রোববার ভারতের বিপক্ষে মুখোমুখি হবার আগের রাতেই জানিয়ে দিয়েছে কারা থাকছে একাদশে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে পাকিস্তান অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে।
সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে যে দলটা খেলেছিল সেই একই দল নিয়ে ভারতের মোকাবিলা করবে পাকিস্তান। এই দল নিয়ে বাংলাদেশকে তারা হারিয়েছিল ৭ উইকেটের বড় ব্যবধানে।
ভারতের বিপক্ষে নামার আগে সংবাদ সম্মেলনে বাবর আজম জানিয়েছেন, তারাই এগিয়ে আছেন এই ম্যাচে।
‘আমরা যেহেতু এখানে টানা ক্রিকেট খেলেছি, তাই আপনি বলতেই পারেন আমরা এগিয়ে বা আমরাই সুবিধা পাব। টেস্ট সিরিজ, লঙ্কান প্রিমিয়ার লিগ, আফগানিস্তান সিরিজ আর এশিয়া কাপ মিলিয়ে এখানে আমরা প্রায় আড়াই মাস ধরে খেলছি। তাই আপনি বলতেই পারেন, এটা আমাদের জন্য সুবিধা।’
এর আগে গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। তবে সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) রেখেছে রিজার্ভ ডে। রোববার বিকেল ৩টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল হক, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন আফ্রিদি, হারিস রউফ।
এমআর/