দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়া কাপের গ্রুপ পর্বে একই গ্রুপে থাকলেও মীমাংসা ছাড়াই শেষ হয় ম্যাচ। বৃষ্টির কারণে সেই ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২৬৬ রান করে অল-আউট হয়ে যায় ভারত। দুই চিরপ্রতিদ্বন্ধির ম্যাচটা ভেসে যায় ভারি বর্ষণে।
তবে এবার সুপার ফোরের লড়াইয়ে শুধুমাত্র ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। যে যত কিছুই বলুক, রোমাঞ্চকর লড়াই যেন শেষ হয় সে ব্যবস্থা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এমন একটা স্পেশাল ম্যাচের আগে ভারতের থেকে নিজেদেরই এগিয়ে রাখছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এর অন্যতম কারণ দলটির পেস আক্রমণ। পেস বোলারদের তোপে প্রতিপক্ষের ব্যাটারদের উইকেটে দাঁড়িয়ে থাকাও যেন দুরহ ব্যপার হয়ে দাঁড়ায়। গত কয়েকটি ম্যাচে তো সেটাই দেখা গেল।
সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেছে পাকিস্তান। এবার ভারতকে হারালেই প্রায় নিশ্চিত হয়ে যাবে ফাইনালে খেলা। তার আগের দিন সংবাদ সম্মেলনে ববর জানিয়েছেন, টুর্নামেন্টের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটাররা দ্রুতই মানিয়ে নিয়েছে বলে নিজেদের এগিয়ে রাখছেন।
‘আমরা যেহেতু এখানে টানা ক্রিকেট খেলেছি, তাই আপনি বলতেই পারেন আমরা এগিয়ে বা আমরাই সুবিধা পাব। টেস্ট সিরিজ, লঙ্কান প্রিমিয়ার লিগ, আফগানিস্তান সিরিজ আর এশিয়া কাপ মিলিয়ে এখানে আমরা প্রায় আড়াই মাস ধরে খেলছি। তাই আপনি বলতেই পারেন, এটা আমাদের জন্য সুবিধা।’
রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে পাকিস্তান ও ভারতের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচটি।
এমআর/