দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইনিংসের প্রথম ওভারেই তাসকিন আহমেদের চতুর্থ বলে লেগ বিফোর হয়ে যান লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা। আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার আউট দিলেও পরে রিভিউ নিয়ে বেঁচে যান। এরপর নিশাঙ্কাকে নিয়ে বেশ দ্রুতই রান তুলতে থাকেন দিমুথ করুণারত্নে।
ছয় ওভারের মধ্যে তিন পেসারকে আনলেও কেউ ভাঙতে পারছিলেন না জুটি। তবে শেষমেশ হাসান মাহমুদের বলে ইনসাইড এজ হয়ে করুনারত্নে ক্যাচ দেন মুশফিকুর রহিমের গ্লাভসে।
ইনিংসের ষষ্ট ওভারের তৃতীয় বলে করুণারত্নে সাজঘরে ফিরেছেন ১৭ বলে ৩টি চারে ১৮ রান করে। সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় অনেকটা ব্যাক ফুটে বাংলাদেশ। আজ লঙ্কানদের বিপক্ষে ম্যাচটা তাই বাঁচা-মরার সাকিবদের জন্য।
গুরুত্বপূর্ণ ম্যাচে কলম্বোর প্রেমাদাসায় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। দলে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। আফিফ হোসেন ধ্রুবর পরিবর্তে একাদশে নেওয়া হয়েছে নাসুম আহমেদকে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কা ৭ ওভারে সংগ্রহ করেছে ১ উইকেট হারিয়ে ৩৯ রান। অপরাজিত আছেন নিশাঙ্কা (১২) ও কুশল মেন্ডিস (৫)।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), শামীম হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাসুম আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুসল মেন্ডিস (উইকেট রক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েললাগে, মহেশ থেকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাঠানা।
এমআর/