দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের জন্য বাঁচা-মরার ম্যাচ আজ শ্রীলঙ্কার বিপক্ষে। সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তাই টুর্নামেন্টে টিকে থাকতে হলে লঙ্কানদের হারানোর কোনো বিকল্প নেই সাকিবদের সামনে।
এমন একটা ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। বিকেল সাড়ে ৩টায় কলম্বোর প্রেমাদাসা অনুষ্ঠিত হবে ম্যাচটি। দেশটির আবহাওয়া বিভাগ যে বার্তা দিচ্ছে তাতে এই ম্যাচটাই ভেস্তে যেতে পারে। কেন না থেমে থেমে সারাদিনই হতে পারে বৃষ্টি।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, দিনভরই বৃষ্টি হতে পারে কলম্বোতে। এমনকি ঝড়ের সম্ভাবনাও আছে। ম্যাচ শুরুর সময় আছে ৬০ শতাংশ বৃষ্টির শঙ্কা। সন্ধ্যায় সেটা ৭৫ শতাংশ।
আবহাওয়ার পূর্বাভাসের সঙ্গে যদি পরিস্থিতিও মিলে যায় তাহলে ম্যাচটা যাবে বৃষ্টির পেটে। একটি ওয়ানডে ম্যাচে ফলাফল আসতে হলে খেলা হতে হয় নূন্যতম ২০ ওভার করে। টানা বৃষ্টি থাকলে সেই সম্ভাবনাও ক্ষীণ হয়ে যাবে।
ম্যাচ ভেস্তে গেলেও এমন গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য রাখা হয়নি রিজার্ভ ডে। সুপার ফোর পর্বে শুধুমাত্র ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রাখা হয়েছে অতিরিক্ত দিন। আর এমন সিদ্ধান্তেই ক্ষোভ ঝেড়েছেন অংশ নেওয়া বাকি দলগুলো।
বৃষ্টিতে খেলা না হলে সহজ সমাধান, পয়েন্ট ভাগাভাগি। এসিসির এমন সিদ্ধান্তে বেশ সমালোচনা করেছেন বাংলাদেশ দলের হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে।
‘আমি আগে কখনো কোনো টুর্নামেন্টে এরকম কিছু দেখিনি। টুর্নামেন্টের মাঝপথে নিয়ম পরিবর্তন হওয়া আমার জন্য নতুন বিষয়।’
এমআর/