দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সবশেষ ২০১৮ সালেও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ ছিলেন মেহরাব হোসেন জুনিয়র। দারুণ সম্ভাবনাময় ব্যাটার মেহরাব দেশের হয়ে ১৮টি ওয়ানডে, ৭টি টেস্ট ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। সেই মেহরাব দেশের ক্রিকেটে থিতু হতে না পারলেও এখন থিতু হয়েছেন কানাডায়। এবার যোগ দিলেন দেশটির পুলিশে।
মাত্র ২২ বছর বয়েসেই আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানিয়ে দিয়ে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও সুবিধা করতে পারছিলেন না। শেষ পর্যন্ত পাড়ি জমান কানাডায়। লম্বা সময় ধরে আলোচনার বাইরে থাকা মেহরাব এবার আলোচনায় এসেছেন কানাডার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) বাহিনীতে কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে।
কানাডার পুলিশে যোগ দেওয়ার বিষয়টি মেহরাব নিজেই নিশ্চিত করেছেন গণমাধ্যমে। কানাডার পুলিশের পোষাকে বেশ কয়েকটি ছবিও এখন দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মেহরাব ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে। এরপর ২০০৯ পর্যন্ত প্রায় তিন বছরে ১৮টি ওয়ানডে খেলে মাত্র ১৭.২৬ গড়ে তিনি করেন ২৭৬ রান। অনেকটা টেস্ট মেজাজে খেলতেন বলে অনেকেই ভেবেছিলেন মেহরাব হয়তো দেশের সেরা একজন টেস্ট ব্যাটার হবেন।
কিন্তু সাদা পোশাকের জার্সিতেও মেহরাব হারিয়ে যান মাত্র ৭টি টেস্ট খেলে। ছোট এই ক্যারিয়ারে ২০.২৫ গড়ে করতে পারেন ২৪২ রান। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে আছে তার দুইটা ফিফটি। এছাড়া দেশের হয়ে দুটি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছিলেন মেহরাব। সেখানেও তিনি প্রমাণ করতে পারেননি নিজেকে।
খেলা ছেড়ে ধারাভাষ্যকার হিসেবেও বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য দেন। এই পেশায় দারুণ করলেও মেহরাব চলে যান কানাডায়। সেই দেশেই থিতু হয়ে মিশে বদলে ফেলেন জাতীয়তা। এবার তিনি যোগ দিলেন দেশটির পুলিশ বিভাগে।
এমআর/