• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

বিশ্বকাপে যাবেন মাহমুদউল্লাহ, তবে আছে যদি কিন্তু

মেহেদী হাসান
  ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
মাহমুদউল্লাহ রিয়াদ
মাহমুদউল্লাহ রিয়াদ

গত কয়েক মাস আগেও মাহমুদউল্লাহ রিয়াদ ছিলেন জাতীয় দলের নিয়মিত মুখ। বলতে গেলে এই অল-রাউন্ডার ছিলেন দলের অটো চয়েজ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেও নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশকে। এরপর রিয়াদ খেই হারিয়েছেন, সরিয়ে দেওয়া হয়েছে দল থেকেও। তবে রিয়াদ ফিরছেন বিশ্বকাপ দিয়ে। ফিরলেও থেকে যাচ্ছে যদি কিন্তু।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলের হয়ে ২১৮টি ম্যাচে (১৯০ ইনিংস) ৩৫.৩৫ গড়ে করেছেন ৪ হাজার ৯৫০ রান। দলের প্রয়োজনে যেকোনো পজিশনেই ব্যাট করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। বিশ্বকাপের আসরে ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি করেছেন, শতকের ইনিংস রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বৈশ্বিক আসরে।

সেই রিয়াদকে একরকম ছুড়ে ফেলা হয়েছে বাংলাদেশ দল থেকে। চলতি বছরের মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজে (৩১, ৩২, ৮) বাজে পারফর্ম করার পর আর সুযোগ পাননি দলে।

ওই সিরিজের পর বিশ্রামের নামে রিয়াদকে দলের বাইরে রাখা হলেও এশিয়া কাপের আগে দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, রিয়াদকে বাদ দেওয়া হয়েছে দল থেকে।

ইংল্যান্ড সিরিজে ৩১, ৩২, ৮ রান করেন মাহমুদউল্লাহ

ক্যারিয়ারের লম্বা সময় ধরে সাত-আট নম্বর পজিশনে ব্যাট করতে দেখা গেছে রিয়াদকে। এখন তার অনুপস্থিতিতে এই পজিশনের জন্য বিবেচনা করা হয়েছে শামিম পাটোয়ারি, আফিফ হোসেন, শেখ মেহেদীকে। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আট নম্বরে ব্যাট করতে নেমে শেখ মেহেদী ৬ রান করেন ১৬ বল খেলে। বল হাতে যদিও ১০ ওভারে ৩৫ রান দিয়ে নেন ১টি উইকেট।

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাদ পড়েন মেহেদী। এই ম্যাচে সাতে ব্যাট করতে নামেন অভিষিক্ত শামিম পাটোয়ারি। ৬ বলে ১১ রান করে আউট হন শামিম। আট নম্বরে নেমে আফিফ করেন ৩ বলে ৪ রান। সুপার ফোরের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ হন দুজনই।

সাত নম্বরে নেমে শামিম ২৩ বলে করেন ১৬ রান, আফিফ করেন ১১ বলে ১২ রান। দুজনই নিজেদের প্রমাণ করতে ব্যর্থ রিয়াদের পজিশনে ব্যাট করতে নেমে। যদিও শামিম পাটোয়ারিকে এখনই ব্যর্থ বলে বাইরে ঠেলে দেওয়ার যুক্তি নেই, তবে আফিফ এতদিনে খেলে ফেলেছেন ৩০টি ওয়ানডে ম্যাচ।

এমন পরিস্থিতিতে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের ভাবনায় আবারও মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে দলের সঙ্গে পাঠানো হবে ভারতে বিশ্বকাপ দলের সঙ্গে। তবে মূল দলে রেখে নয়, ব্যাক-আপ খেলোয়াড় হিসেবে দলে থাকবেন প্রায় ৩৮ বছর বয়সী এই অল-রাউন্ডার।

রিয়াদকে দলে রাখার বিষয়ে দেশটিভিকে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ‘মূল দলে রাখলে রিয়াদের মতো সিনিয়র ক্রিকেটারকে না খেলিয়ে বসিয়ে রাখার কোনো যুক্তি থাকবে না। তাই ১৫ সদস্যের বাইরে যে দুজনকে রাখা হবে তার একজন থাকবেন রিয়াদ।’

আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে বিশ্বকাপের আসর। গুঞ্জন উঠেছিল এশিয়া কাপের জন্য যে দলটা দেওয়া হয়েছে সেটিই হবে বিশ্বকাপের দল। তবে এশিয়া কাপে বেশ কয়েকজনের বাজে পয়ারফরম্যান্স নতুন করে ভাবাচ্ছে নির্বাচকদের।

এদিকে চলতি মাসের ৬ তারিখে আইসিসির কাছে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল জমা দিলেও সেটি গোপন রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার পর ২৬ তারিখে চূড়ান্ত দল জানাবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

এমআর/এম

  • মাহমুদউল্লাহ রিয়াদ
  • ২০২৩ বিশ্বকাপ
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।