দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী বছরের শুরুতে বসবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। তাই তো এখন থেকেই দল ঘুচাতে শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। পিছিয়ে নেই রংপুর রাইডার্স।
সাকিব আল হাসানকে আইকন খেলোয়াড় করার কথা আগেই জানায় দলটি। এবার দলে ভেড়ালেন শ্রীলঙ্কান স্পিন-অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। সরাসরি চুক্তিতে এই লঙ্কানকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রংপুর।
হাসারাঙ্গার বিষয়ে দলটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তিনটি ক্লু দিয়ে হাসারাঙ্গাকে দলে নেওয়ার বিষয়টি জানানো হয়েছে। ক্লু তিনটি হলো তিনি একজন লঙ্কান অলরাউন্ডার, ওয়ানডে অভিষেকেই হ্যাট্রিক এবং সর্বশেষ ২০২৩ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। বুঝতে আর বাকি থাকে না তিনি যে হাসারাঙ্গা।
সম্প্রতি টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো হাসারাঙ্গা অল্প সময়েই অন্যতম একজন হয়ে উঠেছেন শর্ট ফরম্যাটের ক্রিকেটে। সবশেষ এলপিএলে শুধু বল হাতেই নন, ব্যাট হাতেও সমান দক্ষতা দেখান এই অলরাউন্ডার।
রংপুর রাইডার্সে শুধু হাসারাঙ্গা নন, নেওয়া হচ্ছে পাকিস্তানি অধিনায়ক বাবর আজমকেও। বাবরের বেলায়ও তিনটি ক্লু দিয়ে রেখেছে দলটি। ক্লু'গুলো যথাক্রমে, ২০১৫ সালে ওয়ানডে অভিষেক, সে একমাত্র ব্যাটার যিনি ৫ হাজার রান করতে খেলেছেন ১০০ ওয়ানডে ইনিংস এবং বর্তমান ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বর দলের অধিনায়ক।
ক্যারিবীয় তারকা নিকোলাস পুরানকেও দলে নেওয়ার গুঞ্জন রয়েছে। এছাড়াও গত আসরে রংপুরের হয়ে খেলা নুরুল হাসান সোহান, শেখ মেহেদী ও হাসান মাহমুদকে ধরে রেখেছে দলটি।
এমআর/