দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ইনিংস ওপেন করতে নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সেদিন আফগান পেস-স্পিনের সামনে কি দুর্দান্ত ব্যাটিংটাই না করেছিলেন তিনি।
১১৯ বলে ১১২ রানের অপরাজিত (রিটায়ার্ড হার্ট) ইনিংস খেলে ফিরেছিলেন সাজঘরে। আজ সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও মিরাজকে নামিয়ে দেওয়া হলো ইনিংস ওপেন করতে। আজ আর সফল হতে পারেননি মিরাজ।
শাহীন আফ্রিদির করা ইনিংসের প্রথম ওভারে কোনোমতে কাটিয়ে দেন নাঈম শেখ। পরের ওভারে নাসিম শাহ আসেন দ্বিতীয় ওভার করতে, স্ট্রাইকে ছিলেন মেহেদী মিরাজ। নাসিমের শর্ট লেংথের বল ব্যাটে লেগে চলে যায় মিড উইকেটে থাকা ফখর জামানের হাতে।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এই ম্যাচে ফিরলেন শূন্য রানে। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম গোল্ডেন ডাক।
মিরাজের ফেরার পর নাঈম শেখের সঙ্গে ব্যাট করতে নামলেন গ্রুপ পর্ব না খেলা লিটন দাস। আজ একাদশে নেই গত ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া নাজমুল হোসেন শান্ত।
এমআর/