দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গতকাল মঙ্গলবার শেষ হয়েছে এশিয়া কাপের গ্রুপ পর্বের খেলা। আজ থেকে শুরু সুপার ফোরে সেরা চার দলের লড়াই। প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশকে অধিনায়ক সাকিব আল হাসান।
আগে ব্যাট করার সিদ্ধান্তে সাকিব বলেছেন, ‘আমরা যদি আগে ব্যাট করে বড় রান জমা করতে পারি তাহলে এটা তাদের ওপর চাপ সৃষ্টি করবে। আমরা আফগানিস্তানের বিপক্ষে যা করেছি সেটাই করতে চাই কিন্তু আমরা বিশ্বের এক নম্বর দলের মুখোমুখি হচ্ছি, তাই আমাদের সেরাটা খেলতে হবে। আমরা জানি আমাদের কী করতে হবে। তাদের শক্তি এবং দুর্বলতা রয়েছে। আমাদের সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, আমরা সেই চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুত।’
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকেই বাদ পড়ার শঙ্কা জাগে বাংলাদেশের। তবে লাহোরের মাঠে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে নিশ্চিত করে ফেলে সুপার ফোরের টিকিট। অন্যদিকে পাকিস্তান নেপালকে হারালেও ভারতের সঙ্গে ম্যাচ পরিত্যাক্ত হয় বৃষ্টিতে।
পাকিস্তান ম্যাচের একদিন আগেই একাদশ জানিয়েছে। গ্রুপ পর্বের দুই ম্যাচে একই দল নিয়ে খেললেও এই ম্যাচে মোহাম্মদ নওয়াজের পরিবর্তে নেওয়া হয়েছে পেস অলরাউন্ডার ফাহিম আশরাফকে।
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে দল থেকেই বাদ পড়েতে হয়েছে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক নাজমুল হোসেন শান্ত। তার পরিবর্তে একাদশে ফিরেছেন লিটন দাস।
বাংলাদেশ একাদশ: নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), শামীম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।
পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), আগা সালমান, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ, শাদাব খান, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
এমআর/