দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনেক জল্পনা কল্পনা আর সমীকরণের অবসান ঘটিয়ে সুপার ফোরে বাংলাদেশ। প্রথমে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে খাঁদের কিনারে চলে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে নিশ্চিত করে শেষ চার। এখানে সবগুলো ম্যাচই বলা যায় বাঁচা-মরার।
শুরুতেই পাকিস্তানকে পেল বাংলাদেশ। যারা কী না এশিয়া কাপের আগেই ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গা দখল করে। শুধু দলগত র্যাঙ্কিং নয়, ব্যক্তিগত র্যাঙ্কিংয়েও পাকিস্তান বেশ শক্ত অবস্থানে।
ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা ব্যাটার এখন বাবর। ইমাম উল হক আছেন তিন নম্বরে। এমন ব্যাটিং লাইনআপকে সমীহ করা ছাড়া উপায় নেই। টাইগার পেসার তাসকিন আহমেদ সেটাই করেছেন। জানিয়ে দিয়েছেন, জিততে হলে পাকিস্তানকে আটকাতে হবে কম রানের মধ্যে।
পাকিস্তানি ব্যাটারদের সমীহ করলেও জানিয়ে দিয়েছেন আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। এ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘এরকম উইকেটে আসলে বোলারদের মার্জিন অনেক ছোট থাকে। একটু এদিক-ওদিক হলে সেটা বাউন্ডারি হওয়ার চান্স বেশি থাকে। অনেক একুরেট বল করতে হয় ভেরিয়েশনের সঙ্গে। পাকিস্তানের ব্যাটিং পৃথিবীর অন্যতম সেরা। সহজ হবে না। কিন্তু আমাদের প্রতি বিশ্বাস আছি যদি সেরা বোলিংটা করতে পারি একটা ভালো টোটালে আটকাতে পারবো।’
লাহোরে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। এমন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে খেলাটাও বেশ কঠিন। দলের অন্যতম ব্যাটার নাজমুল হোসেন শান্ত দেশে ফিরেছেন হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে। কিন্তু উপায় নেই। পরিস্থিতি যেমনই হোক, তাসকিন জানালেন তারা প্রস্তুত।
‘না আসলে শুধু পেস বোলারদের জন্য না। যে কারো জন্যই এই কন্ডিশনে ক্রিকেট খেলাটা বেশ কঠিন। তাও যেহেতু এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে । সেক্ষেত্রে আমারা আমাদের রিকভারিতে বেশি খেয়াল রাখছি। একই সঙ্গে টিমের ফিজিও-ট্রেনার তারাও আমাদের অনেক সাহায্য করছে। আমরা আমাদের নিজেদের যথেষ্ট টেক কেয়ার করার চেষ্টা করেছি যেন আমরা সবাই সুস্থ থেকে খেলতে পারি। অবশ্যই চ্যালেঞ্জিং তাও এর মধ্যেই সেরাটা খেলতে হবে।’
এমআর/