দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এবারের এশিয়া কাপে পাকিস্তান বরাবরই ভিন্ন। ম্যাচের আগের দিন জানিয়ে দিচ্ছে একাদশ। গ্রুপ পর্ব শেষে আজ থেকে শুরু হচ্ছে সুপার ফোরের খেলা। এখানেও ব্যত্যয় ঘটায়নি পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগের রাতে জানিয়ে দিয়েছে একাদশে কে কে থাকছে তার নাম।
আজ বিকেলে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নামার আগে জানালো আগের দুই ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন আনার কথা। প্রথম রাউন্ডে নেপাল ও ভারতের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়ে খেললেও টাইগারদের বিপক্ষে একাদশে রাখা হয়নি মোহাম্মদ নওয়াজকে।
বাঁহাতি অলরাউন্ডার নওয়াজের পরিবর্তে দলে নেওয়া হয়েছে পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফকে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত তিন ম্যাচেই দেখা গেছে বড় স্কোর, বাংলাদেশও পিছিয়ে ছিল না, স্পিনে আধিক্য দেওয়া আফগানিস্তানের বিপক্ষে করেছিল ৩৩৪ রান।
তাই তো দলে একজন বাড়তি পেসার নিয়ে নামছে স্বাগতিকরা। দলে আগে থেকেই রয়েছেন পেসত্রয়ী শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ। এই চার পেসারের সঙ্গে লেগ স্পিনার শাদাব খান ও স্পিন অলরাউন্ডার আগা সালমান আছেন।
শুধু পাকিস্তান নয়, বাংলাদেশ একাদশেও থাকছে পরিবর্তন। হ্যামস্ট্রিং ইনজুরিতে দল থেকে বাদ পড়েছেন এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক নাজমুল হোসেন শান্ত। আজ একাদশে জায়গা হতে পারে লিটন দাসের।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), আগা সালমান, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ, শাদাব খান, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
এমআর/