দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। যদিও তারা গত মাসে বিশ্বকাপের জন্য জন্য ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল। সেই দল থেকে তিনজনকে বাদ দিয়ে জানালো চূড়ান্ত দল।
১৮ জনের স্কোয়াড থেকে বাদ পড়ে তিনজন হলেন অলরাউন্ডার অ্যারন হার্ডি, পেসার নাথান এলিস এবং তরুণ স্পিনার তানভীর সাংহা। এমন কী টেস্ট দলের তারকা ব্যাটার মার্নাস লাবুসানেকেও রাখা হয়নি বিশ্বকাপের মিশনে।
যথারীতি দলের নেতৃত্ব দেবেন পেসার প্যাট কামিন্স। এছাড়া পেস বিভাগে রাখা হয়েছে অভিজ্ঞ জোশ হ্যাজেলউড এবং মিচেল স্টার্ককে। স্কোয়াডে ব্যাক-আপ পেসার হিসাবে রাখা হয়েছে শন অ্যাবটকে। স্পিন বিভাগে থাকছেন অ্যাশটন অ্যাগার এবং অ্যাডাম জাম্পা।
চোট থেকে পুরোপুরি মুক্ত না হলেও দলে রাখা হয়েছে স্টিভ স্মিথকে। এছাড়া ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড আছেন দলে। অল-রাউন্ডার হিসেবে মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস এবং ক্যামেরন গ্রিন রয়েছেন দলে।
যদিও খেলার জন্য এখনো পুরোপুরি ফিট নন কামিন্স, স্মিথ, স্টার্ক এবং ম্যাক্সওয়েল। তবে দলটির প্রধান নির্বাচক জর্জ বেইলি বিশ্বাস করেন চলতি মাসের শেষের দিকে ভারত সিরিজ দিয়ে মাঠে তারা। এবং ২৮ সেপ্টেম্বর আইসিসিকে পূর্ণ শক্তির দল জমা দিতে পারবে।
‘প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক এবং গ্লেন ম্যাক্সওয়েল সঠিক পথেই রয়েছে নিজেদের ফিরে পেতে। চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে আটটি ওয়ানডে ম্যাচ খেলবে। এছাড়াও দুটি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ খেলবে, যা সবাইকে আত্মবিশ্বাস জোগাতে দারুণ ভাবে কাজ করবে।’
অস্ট্রেলিয়া বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। দক্ষিণ আফ্রিকা সফর শেষে চলতি মাসের শেষে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবে অজিরা।
এরপর বিশ্বকাপের আগে নেদারল্যান্ডস এবং পাকিস্তানের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ৮ অক্টোবর চেন্নাইয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে বিশ্বকাপের মিশন।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি, জশ ইংলিস, শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক।
এমআর/