• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

নিজেদের ভুলে সুপার ফোরে গেল না আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
  ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
হারের আক্ষেপে পুড়ছিলেন রশিদ খান
হারের আক্ষেপে পুড়ছিলেন রশিদ খান

আফগানিস্তান ছাড়া বোধহয় গোটা পৃথিবী জাননত শ্রীলঙ্কাকে কোন সমীকরণে হারাতে পারলে সুপার ফোরে যাবে তারা। শেষ পর্যন্ত সেটিই হলো। হিসেব ভুলের আক্ষেপে পুড়তে হলো রশিদ-খান মোহাম্মদ নবীদের। অথচ ম্যাচ জিততে চেষ্টার এক বিন্দুও কমতি ছিল না।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বেঁধে দেওয়া সময়ের মধ্যে কি দুর্দান্ত ব্যাটিংটাই না করে লঙ্কানদের হারানোর দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল আফগানরা। ৩৭তম ওভারে তিনটি চার হাঁকিয়ে রশিদ খান যখন বুনো উল্লাসের অপেক্ষায়, তখনও জানতো ৩৮তম ওভারের প্রথম বলে একটা চার মারলেই ম্যাচ জেতার সঙ্গে দলও উঠে যাবে সুপার ফোরে।

স্ট্রাইকে থাকা মুজিব উর রহমান সজোরে মারলেও বাউন্ডারি লাইনের আগে ধরা পড়ে যান সামারাবিক্রমার হাতে। আরেকবার স্বপ্ন ভঙ্গের হতাশা নিয়ে ফজল হক ফারুকি তখন নির্বাক দাঁড়িয়ে উইকেটে এসেও, রশিদ খানের চেষ্টাও আর নেই স্ট্রাইকে আসার।

অথচ তখনও তাদের সুযোগ ছিল সুপার ফোরে যাওয়ার। ধারাভাষ্য কক্ষ থেকে তখনও বলা হচ্ছিল আরও ৩ বল বাকি, এই তিন বলে তিনটা রান নিতে পারলেই সুপার ফোরে চলে যাবে আফগানিস্তান। কিন্তু এই সমীকরণটা আফগানিস্তানের টিম ম্যানেজমেন্টের কেউই জানত না!

ঠিক যে বলটা পর্যন্ত সুযোগ ছিল আফগানদের সেই বলটায় (৩৭.৪) ফারুকি লেগ বিফোর হয়ে ঠায় দাঁড়িয়ে দেখছিলেন লঙ্কানদের সুপার ফোরে যাওয়ার উল্লাস। এরপর দলের হেড কোচ জনাথন ট্রটকেও দেখা যায় মাঠে নেমে নিজের ক্ষোভ ঝাড়তে। তাতে কি আর ম্যাচটা ফেরে! যা ঘটার তাতো ঘোটেই গেল একটা বল আগে।

এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দুপুরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসের ৯২ (৯৪), পাথুম নিশাঙ্কার ৪১, দিমুথ করনারত্নের৩২ এবং দুনিথ ওয়েলল্লালাগের৩৩ রানে ভর করে ৮ উইকেটে ২৯১ রান তোলে শ্রীলঙ্কা।

আফগানিস্তানের পক্ষে ৪ উইকেট নেন গুলবাদিন নাইব। ২টি উইকেট নেন রশিদ খান ও ১টি উইকেট নেন মুজিব উর রহমান।

আফগানদের জানামতে ৩৭.১ ওভারে ২৯২ রান তোলার লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২৭ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায়। এরপর গুলবাদিন ফেরেন ১৬ বলে ২২ রান করে। রহমত শাহ খেলেন ৪০ রানের ইনিংস।

ম্যাচ তখনও শ্রীলঙ্কার নিয়ন্ত্রণে। কিন্তু এরপর মোহাম্মদ নবী এসে রোলার কোস্টার চালান লঙ্কান বোলারদের ওপর। মাত্র ২৭ বলে তুলে নেন অর্ধশতক। সঙ্গে থাকা হাশমতউল্লাহ শহীদিও তখন সেট ব্যাটার। দুজনে মিলে কঠিন অংক সহজ করে দেন মুহুর্তেই।

মোহাম্মদ নবী ৩২ বলে ৬৫ রান করে সাজঘরে ফেরার পথে অনেকে ভেবেছিল এখানেই শেষ আফগানদের জইয়ের হিসেব। কিন্তু হাশমত একপাশ আগলে রেখে রান তোলেন দ্রুত। যে উইকেটে এসেছে তাকেই দেখা গেছে দুহাত খুলে ব্যাট চালাতে।

হাশমত বিদায় নেন ৫৯ রান করে। এরপর কারিম জানাতের ২২ (১৩), নাজিবুল্লাহ জাদরান ১৫ বলে খেলেন ২৩ রানের ইনিংস। রশিদ খান লড়াই করেছেন শেষ পর্যন্ত। কিন্তু নিজেদের ভুলে শেষ পর্যন্ত ২৮৯ রানেই থামতে হয় আফগানিস্তানকে।

শ্রীলঙ্কার পক্ষে ৪ উইকেট নেন কাসুন রাজিথা। ২টি করে উইকেট নেন দুনিথ ওয়েল্লালাগ ও ধনঞ্জয়া।

এমআর/

  • আফগানিস্তান ক্রিকেট
  • শ্রীলঙ্কা ক্রিকেট
  • এশিয়া কাপ
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।