দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের মাটিতে অক্টোবর-নভেম্বরে ২০২৩ বিশ্বকাপ খেলে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন বলে জানিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। মঙ্গলবার দুপুরে দেশটির ক্রিকেট বোর্ডের দেওয়া ১৫ সদস্যের বিশ্বকাপ দলে রাখা হয়েছে ডি কককে।
২০১৩ সালে ওয়ানডে অভিষেক হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩০ বছর বয়সী এই উইকেট রক্ষক ব্যাটার ১৪০টি ম্যাচে ৪৪.৮৫ গড়ে ৫ হাজার ৯৬৬ রান করেছেন। যার মধ্যে ২০১৬ সালে সেঞ্চুরিয়নে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন ক্যারিয়ারের সেরা ১৭৮ রানের ইনিংস।
দলের সেরা উইকেট রক্ষক ব্যাটার ডি কক ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত পালন করেন দলের অধিনায়কের দায়িত্ব।
ডি কককে উদ্দেশ্য করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ডিরেক্টর অফ ক্রিকেট ইনোক এনকেওয়ে বলেন, ‘কুইন্টন ডি কক দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে সত্যিই একজন সেরা ক্রিকেটার ছিলেন। তিনি তার আক্রমণাত্মক ব্যাটিং শৈলী দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বেশ কয়েক বছর ধরে দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি অধিনায়কের আর্মব্যান্ডও পরেছিলেন এবং এটি এমন একটি সম্মান যা খুব কম খেলোয়াড়ই ধরে রাখতে পারে।’
তার অবসরের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ইনোক বলেন, ‘ওয়ানডে ক্রিকেট থেকে তার সরে যাওয়াটাকে আমরা সমর্থন করি, তাকে ধন্যবাদ জানাতে চাই, বছরের পর বছর দলকে সেবা দিয়ে যাওয়ার জন্য। আমরা তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই কিন্তু তারপরও তাকে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রোটিয়াদের প্রতিনিধিত্ব করতে দেখার অপেক্ষায় আছি।’
এমআর/