দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি আর এক মাস। এর মধ্যে আইসিসির বেঁধে দেওয়া সময়ের ভেতর দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ১০ দলের এই আসরের জন্য টেম্বা বাভুমাকে অধিনায়ক করে দেওয়া হয়েছে ১৫ সদস্যের দল।
মঙ্গলবার সকালে গ্রে নামক একটি কলেজের বিশেষ অনুষ্ঠানে বিশ্বকাপের দল ঘোষণা করে প্রোটিয়া ক্রিকেট বোর্ড।
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে উল্লেখযোগ্য নাম ডানহাতি পেসার জেরাল্ড কোয়েটজি। চলতি বছরের শুরুতে তার আন্তর্জাতিক অভিষেক হয়। এখন পর্যন্ত দুটি ওয়ানডে খেলা কোয়েটজি অভিষেকে তিন উইকেটসহ মোট পাঁচ উইকেট নিয়েছেন।
স্কোয়াডে রয়েছেন কুইন্টন ডি কক, রেজা হেনড্রিক্স, হেনরিক ক্লাসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার এবং রাসি ভ্যান ডের ডুসেনের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরা। পেস অ্যাটাকের নেতৃত্ব দেবেন কাগিসো রাবাদা। রয়েছেন অ্যানরিক নরকিয়া এবং লুঙ্গি এনগিদির মতো বোলাররা।
আগামী ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে প্রোটিয়ারা। এরপর অস্ট্রেলিয়া (১২ অক্টোবর), নেদারল্যান্ডস (১৭ অক্টোবর), ইংল্যান্ড (২১ অক্টোবর), বাংলাদেশ (২৪ অক্টোবর), পাকিস্তান (২৭ অক্টোবর), নিউজিল্যান্ড (১ নভেম্বর), ভারত (৫ নভেম্বর) এবং আফগানিস্তানের বিপক্ষে খেলবে ১০ নভেম্বর।
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, সিসান্ডা মাগালা, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যানরিক নরকিয়া, তাবরাইজ শামসি, কাগিসো রাবাদা এবং রাসি ভ্যান ডার ডুসেন।
এমআর/