দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আর একমাস পরেই ভারতে শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। চলমান এশিয়া কাপের দল থেকে দুইজনকে বাদ দিয়ে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
পাল্লেকেলেতে ভারত-পাকিস্তান ম্যাচের পর অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিশ্বকাপের দল নিয়ে আলোচনা করেছিলেন প্রধান নির্বাচক অজিত আগরকার। গত শনিবার মধ্যরাতের আলোচনায় যে ১৫ জনের নাম চূড়ান্ত হয়েছিল, তাঁরাই জায়গা পেয়েছেন বিশ্বকাপের প্রাথমিক দলে।
যদিও এই দল আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পর্যন্ত পরিবর্তনের সুযোগ থাকছে। ঘরের মাঠে বিশ্বকাপ বলে বেশ আলোচনায় ছিলেন লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চাহাল। এশিয়া কাপের দলে থাকলেও লোকেশ রাহুল ম্যাচ খেলার জন্য এখনও ফিট নন। আশা করা হচ্ছে সুপার ফোরের ম্যাচে পাওয়া যাবে তাকে। তবে বিশ্বকাপ দলে নেই রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চহাল।
১৭ সদস্যের এশিয়া কাপের দলে থাকা তিলক বর্মা এবং প্রসিদ্ধ কৃষ্ণকে রাখা হয়নি বিশ্বকাপ দলে। রিজার্ভ খেলোয়াড় হিসেবে থাকা সাঞ্জু স্যামসনকেও রাখা হয়নি ১৫ সদস্যের দলে।
ভারতের ১৫ সদস্যের দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ঈশান কিশন, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরা, মহাম্মদ শামি, মহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব।
এমআর/